কবিতা- একাকীত্বের আচ্ছাদন

 একাকীত্বের আচ্ছাদন

নিশা তালুকদার
কখনো নিজেকে একা লেগেছে?
চারিদিক আঁধার, কেউ নেই পাশে
হৃদয়ে তীব্র ব্যথা লেগেছে?
বোঝা মুশকিল,
আমি একা থাকায় অভ্যস্ত
নাকি নিজেকে অভ্যস্ত করাচ্ছি।
চোখ ডলে, দরজা খুলে
যখন দেখি, আপন স্বজন কেউ নেই
ধূসর ছায়ায় ছেয়ে যায় চারিপাশ
ফ্যাকাশে লাগে আমার মুখাবয়।
কোনরকমে নিজেকে সামলে
চোখে মুখে জল দেওয়া থামলে
নিরবে প্রকৃতির গুঞ্জন শুনি।
ভাবনা কি তখন আসে না?
আসলেও, কষ্টদায়ক হবে বলে
নিজেকে আর ভাবনায় ফেলিনা।
মায়ার আচ্ছাদন কাটিয়ে
খোলা আকাশে চেয়ে রই
পাশের রাস্তায় শুনি ছোটদের হইচই।
আমার বাড়ন্ত ডানার সঙ্গে
উড়ন্ত মন কমে এসেছে
নিজেকে বন্দী রাখা হয়েছে।


Post a Comment

0 Comments