কবিতা- টাকা

 টাকা

বিভূতি বিশ্বাস
টাকা রুপী বিষ চক্রে
ঘুরছে মানব চক্র
টাকার জন্য সৎ মানব
হয়ে যায় বক্র।
মূর্খ লোকটা বিশারদ হয়
শুধুই টাকার জোরে
জ্ঞানী জনের টাকার বিনে
সবাই সরায় দূরে।
টাকা থাকলে পাড়ার দাদা
মিলবে ভোটে আসন
টাকা দিয়ে চাকরি পেলেও
শুনবে তোমার ভাষন।

Post a Comment

0 Comments